নিজস্ব সংবাদদাতা :- আসানসোলে বসে বিদেশী নাগরিকদের প্রতারণার ছক। বিশেষ সূত্রে খবর পেয়ে এই প্রতারণা চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানার ইন্সপেক্টর বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তারা জানতে পারে,  রীতিমত কল সেন্টার খুলে কানাডা,আমেরিকা সহ বিভিন্ন দেশের নাগরিকদের অ্যান্টি ভাইরাস বিক্রির ছক করে টাকা নিয়ে প্রতারণা করত।।

আন্তর্জাতিক সাইবার প্রতারণা নিয়ে সাংবাদিক সম্মেলন করছে পুলিশ

আসানসোল সাইবার থানার পুলিশ এই ছ’জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি এসএসডি ও হার্ড ডিস্ক। পুলিশ জানিয়েছে, আমেরিকার কোনও প্রতারণা সংস্থার সাব এজেন্ট হয়ে এরা কাজ করত। আমেরিকার ওই সংস্থা ওই দেশের নাগরিকদের জাঙ্ক মেইল পাঠাত। তাতে ভয় দেখানো হত, তাদের সিস্টেম ক্র‍্যাস করতে পারে। কম্পিউটারে অ্যান্টি ভাইরাস নেওয়ার জন্য ফোন নম্বর দেওয়া হত ওই মেইলে৷ বিদেশী নাগরিকরা ওই নম্বরে ফোন করলেই প্রতারকদের খপ্পরে পড়ত। সেই ফোনগুলি আসানসোলের ওই কল সেন্টারে আসত। টেলি কলাররাও নিজেদের নাম পরিবর্তন করে বিদেশীদের নাম নিয়ে ফোন করত। পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *