গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। ঘটনাটি বুধবার রাত ১১টা নাগাদ হাওড়ার ঘোষ পাড়া পেট্রল পাম্পের সামনে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। জখম অবস্থায় জয়ন্তকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা যান ঘটনাস্থলে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জয়ন্তের হাতে গুলি লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই আধিকারিকের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়। গাড়িটিকে আটক করেছে পুলিশ।ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই আধিকারিককেও। ওই মহিলার সঙ্গে জয়ন্তের কী সম্পর্ক, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।জয়ন্ত তার স্ত্রী কে নিয়ে হাওড়ায় থাকে তবে তার আদি বাড়ি আসানসোলে।। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation অল্প ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট, ভোরবেলা থেকেই কার্যত অন্ধকার শিল্পাঞ্চল। অবৈধভাবে বালি তোলার প্রতিবাদ করায় রোষের মুখে জিতেন্দ্র তেওয়ারি। জলপ্রকল্প সঙ্কটে, তাই পরিদর্শন।