বাঙ্গলার জাগরন.COM সংবাদদাতা “পশ্চিম বর্ধমানের অন্ডালের দক্ষিণখন্ড গ্রামের জরুলী বাউরী পাড়া এলাকায় উদ্ধার হল যুগলের মৃতদেহ । নির্মাণীয়মান বাড়ি থেকে গলায় ফাঁস লাগা অবস্থায় দেহ উদ্ধার হয় । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । যুগলের আত্মঘাতীর প্রতীকী ছবি রবিবার বিকেলে দক্ষিণখন্ডগ্রামের জরুলী বাউরী পাড়া এলাকায় একটি নির্মাণীয়মান বাড়ি থেকে উদ্ধার হয় যুগলের মৃতদেহ । মৃতদের নাম লক্ষী বাউরী (২০) ও সুমেন বাউর (২১) । বাড়ির ভিতর একই দড়িতে গলায় ফাঁস লাগা অবস্থায় দুজনকে উদ্ধার করা হয় । চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।”“স্থানীয় সূত্রে জানা যায় একই পাড়ার বাসিন্দা সুমন। সে অবিবাহিত হলেও মৃত লক্ষী বিবাহিত । দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । সম্পর্কের টানাপোড়েনের কারণেই দু’জন আত্মঘাতী হয়েছে বলে স্থানীয়দের ধারণা ।যুগলের আত্মহত্যার ঘটনাই এলাকায় নেমেছে শোকের ছায়া । দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষ বলেন খুবই দুঃখজনক ঘটনা । সম্পর্কের টানাপোড়েনের কারণে এই ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু রয়েছে সে বিষয়ে অনন্ত বাবু বলেন পুলিশি তদন্তে বিষয়টি পরিষ্কার হবে ।” Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation বিজেপি সংখ্যালঘু সেল এর মন্ডল সভাপতি ও তৃণমূলের জেলা সভাপতির প্রয়াত বাবার নাম নতুন ভোটার লিস্টে, রাজনৈতিক তরজা জেলা জুড়ে। ওয়েষ্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের সম্মেলনে ভৈরব সূত্রধর সম্পাদক ও প্রকাশ মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন।