বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

আদিবাসী নাবালিক কে যৌন হেনস্থার অভিযোগে চতুর্থ অভিযুক্ত কৃষ্ণ রুইদাসকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ।
কৃষ্ণকে নিয়ে সব অভিযুক্তকেই গ্রেফতার করা হলো।
আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে আসানসোল উত্তর থানার পুলিশ পাঁচ দিনের মধ্যে সবাইকে ধরে দেবে বলে কথা দিয়েছিল। সেই মত কাজ সম্পন্ন হলে বলে আদিবাসী সমুদায়ের মানুষজন পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য আসানসোল পাঁচ গাছিয়ায় কয়েকদিন আগে এক আদিবাসী নাবালিককে যৌন হেনস্তা করে চার যুবক বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার পরিবার। সেই মত প্রথম দিন একজনকে ও পরের দিন অন্যজনকে গ্রেফতার করে পুলিশ। বাকি দুইজনকে গ্রেফতার করার দাবিতে থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সেদিন পুলিশ কথা দিয়েছিল ৫ দিনের মধ্যে বাকি দুইজনকে গ্রেফতার করা হবে।
পুলিশ ৫ দিনের মাথায় বাকিদের গ্রেফতার করে আসানসোল আদালতে পেশ করে।।
পুলিশের এই কাজে রীতিমতো খুশি সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *