বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা রবিবার আসানসোলের রূপনারায়ণপুর জামতারা সড়কের উপরে জেলা পরিষদের টোল প্লাজার বুথে ট্রালারের ধাক্কা। যে রাস্তাটা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্ত মিলিত হয়েছে। সৌর আলোর খুঁটি বোঝাই একটি ট্রেলার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের টোল প্লাজার কাছে পৌঁছে ছিল। সরু রাস্তায় চলতে গিয়ে ট্রেলারটি হঠাৎ ভারসাম্য হারায়।প্রথমে এটি একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়,তারপর তা গিয়ে টোল ট্যাক্স বুথে ধাক্কা মারে।এই ধাক্কায় টোল বুথটি পুরোপুরি উপড়ে যায়, যার ফলে বুথ ভেঙ্গে যায়। যদিওবা এই ঘটনায় টোল বুথে কর্মরত কর্মীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। কারও আহত হওয়ারও খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেলারটিকে আটক করে। দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।। Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on Threads (Opens in new window) Threads Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Like this:Like Loading... Related Post navigation প্রত্যেক দিন যে ঔষধ দোকান খোলা থাকে, সেই দোকান থেকে ঔষধ কিনুন, বেশি ছাড়ের পিছনে না দৌড়ে। :: অমিত রায় পুকুর বুজিয়ে তৈরি করা বাড়িতে চলল পুরনিগমের বুলডোজার।