বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগ উঠছিল এবং এ নিয়ে চিকিৎসকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। , ঝাড়খণ্ড, বিহার ও বাংলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে নকল ওষুধ। ৫০% থেকে ৮০% ছাড়ের নামে নির্বিচারে বিক্রি করা হচ্ছে। রবিবার আসানসোল জেলা হাসপাতালের সামনে বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের আসানসোল শাখার পক্ষ থেকে পথসভা হয়।।
অমিত রায় বলেন, ছাড় দিয়ে জারা বিক্রি করছে এইসব ঔষধের পিছনে না ছুটে শুধু আসল ওষুধ কেনার জন্য অনুরোধ করেন তিনি, কারণ নকল ওষুধ রোগ ঠিক করতে পারে না পাশাপাশি শরীর খারাপ করে দেয়। তিনি বলেন, একজন ওষুধের পাইকাররা খুব বেশি হলে ৮% কমিশন পায়, আর খুচরো বিক্রেতারা ১৬ %। তাহলে কি করে ঐ ঔষধ দোকানদারেরা ৫০-৮০% ছাড় দিয়ে ঔষধ বিক্রি করে। গ্রাহকদের ওই তথ্য ঐ ওষুধের দোকানদার দের কাছে জানা উচিত।
তিনি বলেন, যে দোকানগুলো নিয়মিত খোলা থাকে সেই দোকান গুলো থেকেই ওষুধ কেনার জন্য তিনি ক্রেতাদের অনুরোধ করেন। এছড়া কিউ আর কোড দেখেই ঔষধ কেনা উচিত। বেশি ছাড়ের লোভে মানুষ নকল ওষুধ কিনে খাচ্ছে যা আখেরে নিজেদের শরীরই খারাপ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *