বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ। অভিযোগ পেয়ে ভেঙ্গে ফেলা হলো অবৈধ নির্মাণ। সোমবার সকালে আসানসোল পুরনিগম এই নির্মান গুলো ভেঙ্গে ফেলে। সঙ্গে ছিল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। আসানসোল পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডের পলাশডিহার জ্যোতি নগরের ঘটনা। পৌরসভার ইঞ্জিনিয়ার রাজেশ শ্রীবাস্তব বলেন, পুকুরকে ভরাট করে অবৈধভাবে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়। এই অভিযোগ পাওয়ার পরই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে সঙ্গে নিয়ে প্রথমে আমরা তদন্ত করি যৌথ ভাবে, শেষে সোমবার সকালে এই অবৈধ নির্মাণ ভাঙ্গা হয়।যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি পুরনো রূপে কি এই পুকুর গুলোকে ফিরিয়ে আনবে জেলা প্রশাসন?এর উওরে রাজেশ শ্রীবাস্তব বলেন পুকুর গুলোকে পুনরায় খনন করা হবে। পাশাপাশি থানায় অভিযোগ ও করা হয়। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation Rupnaraynpur : টোল প্লাজায় ট্রেলারের ধাক্কা, ক্ষতিগ্রস্ত টোল প্লাজার বুথ। আসানসোল বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে অয়ন রঞ্জন মুখার্জি জয়লাভ করেছেন। সম্পাদক হলেন বানীব্রত মন্ডল।