বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা আসানসোল বার অ্যাসোসিয়েশনে দ্বিবার্ষিক কার্যনির্বাহী নির্বাচনের জন্য ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটদান শান্তিপূর্ণভাবে বার অ্যাসোসিয়েশনের সভাগৃহে অনুষ্ঠিত হয়। এখানে সভাপতি, সহ-সভাপতি সহ বিভিন্ন পদের জন্য বার অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোট দিয়েছেন। মোট ৫০ জন প্রার্থী নির্বাচনের ময়দানে ছিলেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন গণনা শুরু হয়েছে। গণনার পর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়েছে, সভাপতি পদে অয়ন রঞ্জন মুখার্জি জয়লাভ করেছেন। তিনি বর্তমান সভাপতি রাজেশ তিওয়ারি ওরফে বন্টিকে পরাজিত করেছেন। অয়ন রঞ্জন ৫৩০টি এবং রাজেশ তিওয়ারি ৪৭০টি ভোট পেয়েছেন। বিস্তারিত খবর কিছুক্ষণ পরে আপডেট করা হবে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation পুকুর বুজিয়ে তৈরি করা বাড়িতে চলল পুরনিগমের বুলডোজার। টিপুর মায়ের মাতৃ শোক, কালাঝরিয়াতে হবে শেষ কৃত্য।