বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

জামুরিয়া, ২৮ মার্চ ২০২৫
ইসিএলের পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত নিউ কেন্দা খোলা মুখ খনি এলাকা। শুক্রবার কয়লাখনির কাছে রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় গ্রামের ১৯ বছর বয়সী যুবক সমীর রুইদাসের। এই ঘটনার পর প্রতিবাদে ফেটে পড়েন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নামলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়।


বিক্ষোভকারীরা কয়লা খনিতে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালায়। খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে সরব হন গ্রামবাসীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ ও খনির নিরাপত্তা রক্ষী সিআইএসএফ। তাদের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মৃতের পরিবার ও স্থানীয়রা দ্রুত ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *