বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

সুধাকৃষ্ণ, রানিগঞ্জ, ২৯ শে মার্চ

নার্ভের সমস্যায় কি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করল বছর পঁয়ষট্টি প্রবীরকে, শনিবার সকালে এমনই প্রশ্ন মাথা চাড়া দিল, রানীগঞ্জের ৯৩ নম্বর ওয়ার্ডের, অশোক পল্লী এলাকার বাসিন্দাদের মনে। এদিন সকালে এক সরকারি কুয়েতে ঝাঁপ দিয়ে জীবনের চরম সিদ্ধান্ত নিলেন বছর ৬৫ সেই এলাকারই বাসিন্দা প্রবীর নাগ। স্থানীয়রা দীর্ঘক্ষণ ওই ব্যক্তির খোঁজ তল্লাশি করে তার খোঁজ না পেয়ে, সেই এলাকারই সরকারি কুয়েতে তাকে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের সহায়তায় খোঁজ করার সময়, পাওয়া গেল তার নিথর দেহ।।

স্থানীয় এলাকার মানুষজনেদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি স্নায়ু কষ্ট জনিত অসুস্থতার কারণে অথর্ব হয়ে বাড়িতে ছিলেন। ইদানিং তার নিত্যদিনের কাজ করতে গিয়েও অসুবিধা হচ্ছিল বলেই দাবি এলাকাবাসীর। স্থানীয় এলাকার বাসিন্দারা দাবি করেন, সম্ভবত সে কারণেই নিজের শারীরিক অসুবিধের কথা মাথায় রেখে এরূপ চরম সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। এদিনের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন ওই ওয়ার্ডের পাশের ওয়ার্ডের কাউন্সিলর, তথা রাণীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব। তিনি এদিন তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে, সমবেদনা জানান। এদিনের এই আকস্মিক ঘটা ঘটনায় হতচকিত সকলে। সেখানেই পুলিশ ওই দেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *