বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা কোলকাতার চারু মার্কেট এলাকায় আসানসোলের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেলে দেশপ্রাণ শাসমল রোডের একটি বাড়ির ভিতর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কোলকাতার চারু মার্কেট থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বছর ২২ এর ওই যুবকের নাম অবিনাশ বাউড়ি। তাঁর বাড়ি আসানসোলে। লেনিন সরণী এলাকার একটি দোকানমালিকের বাড়িতে গাড়িচালক হিসাবে কাজ করতেন অবিনাশ। ভাড়া থাকতেন দেশপ্রাণ শাসমল রোডের একটি ফ্ল্যাটে। শনিবার সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট এর অপেক্ষায় রইছে পুলিশ।প্রাথমিক তদন্তের পর পুলিশ এটিকে খুনের ঘটনা বলেই মনে করছে। কারণ ওই যুবকের গলায় এবং মুখে ও শশীরের একাধিক যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া দেহটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তবে এই ব্যাপারে নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন বলে পুলিশ মনে করছে।। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation লন্ডনের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়: হাইড পার্কে শাড়ি ও চিরপরিচিত চপ্পল পরেই প্রাতঃভ্রমণ, চিরাচরিত রীতি মেনে সঙ্গত দিলেন সফরসঙ্গীরাও! पूर्व रेलवे के महाप्रबंधक ने बंडल-कटवा-अजीमगंज-नलहटी खंड के स्टेशनों का किया निरीक्षण,अजीमगंज-कटवा पैसेंजर बर्धमान तक करने की अपील।