বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা কুলটি, ২৯ মার্চ ২০২৫,আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের দামাগোড়িয়া এলাকায় শুক্রবার রাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক যুবককে মোটর বাইক সহ আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি গুলি ভর্তি আগ্নেয় অস্ত্র।গ্রেফতারকৃত যুবকের নাম রেহান খান (২২), যিনি ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, রেহান এলাকায় কোনো বড় অপরাধমূলক কার্যকলাপের উদ্দেশ্যে এসেছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।তদন্তের স্বার্থে রেহান পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার পেছনে আরও কোনো সংযোগ বা অপরাধী চক্রের সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের তৎপরতায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। বাংলার জাগরণ-এ আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন। Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on Threads (Opens in new window) Threads Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Like this:Like Loading... Related Post navigation রাণীগঞ্জে কুয়োয় ঝাঁপ দিয়ে প্রৌঢ়ের আত্মহত্যা আসানসোল ইএসআই হাসপাতাল ও কলেজ অফ নার্সিংয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো রবীন্দ্রভবনে