বাংলার জাগরণ সংবাদদাতা, আসানসোল, ৩১ মার্চ ২০২৫ আসানসোল ইদগা সহ শিল্পাঞ্চল জুড়ে ঈদের নামাজের এক উৎসবমুখর পরিবেশ দেখা গেল। এদিন সকালে কয়েক হাজার মানুষ ঈদের নামাজে অংশ নেন। নামাজের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন আসানসোলের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে আসানসোল শহরের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আসানসোল ইদগা সোসাইটির পক্ষ থেকে এই উপলক্ষে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে আসানসোল পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা ওআরএস জল এবং ফার্স্ট এইড সামগ্রী নিয়ে প্রস্তুত ছিলেন, যাতে উপস্থিত মানুষের কোনো অসুবিধা না হয়। নামাজ শেষে সকলে একে অপরের সঙ্গে গলা মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় মন্ত্রী মলয় ঘটক উপস্থিত সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ঈদের এই পবিত্র দিনে আমরা সবাই মিলে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করি।” আসানসোলের এই ঈদ উদযাপন শহরবাসীর মধ্যে একতা ও আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে। বাংলার জাগরণের তরফ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation আসানসোল ইএসআই হাসপাতাল ও কলেজ অফ নার্সিংয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হলো রবীন্দ্রভবনে আসানসোলে আগুন, স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।