বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা জামুরিয়ার কেন্দা এলাকায় অবৈধ বালি ভর্তি ট্রাক আটকের পাশাপাশি কিছু ওভারলোড বালি ভর্তি ট্রাকও আটক করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। এই ঘটনার রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বালি মাফিয়াদের মধ্যে। বারবার অভিযোগ আসছিল যে জামুড়িয়ার কেন্দা এলাকায় অবৈধ বালি চলছে রমরমিয়ে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে তারা হানা দিলে প্রায় সাত থেকে আটখানি ছোট বড় মিলিয়ে ট্রাক আটক করে। রাতের অন্ধকারে তো বালি চুরি হচ্ছিল এখন দিনের বেলাতেও নদীর গর্ভ থেকে অবৈধভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তুলে বিক্রি করছিল বালি মাফিয়ারা, এর ফলেই নদীর জল স্তর কমে যাচ্ছিল। এই ধরনের অভিযান জেলা জুড়ে হবে বলে জানিয়েছেন ভূমি দপ্তরের আধিকারিকেরা। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation আসানসোলে ঘন কুয়াশা আসানসোল রেলপারের সমস্যা নিয়ে সিপিআই(এম)-এর বিক্ষোভ পৌর নিগমে।