বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা “জয় শ্রী রাম”- নয় জয় সীয়া রাম ধ্বনি শোনা গেল তৃনমুল কংগ্রেসের বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তীর গলায়। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রামনবমী উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভায়” জয় সিয়া রাম” লেখা পতাকা বিতরণ করেন বিধায়ক।পাণ্ডবেশ্বর বিধানসভার সকল রামনবমী কমিটিগুলিকে আর্থিক সহায়তা ও “জয় সিয়া রাম “লেখা পতাকা বিতরণ করলেন বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী। শনিবার বাঁকোলা কমিউনিটি হলে প্রায় ১৭০ টি রাম নবমী কমিটিকে অর্থ ও পতাকা প্রদান করা হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃনমুল কংগ্রেসের ব্লকের নেতৃত্ব। বিধায়ক নরেন্দ্র বলেন, বাংলার মাতৃ তান্ত্রিক সমাজে প্রথমে সীতা মাইয়াকে বাদ দিয়ে কিভাবে শুধুমাত্র পুরুষোত্তম রামজির আহ্বান হয়, সেটা অপূর্ণতা থেকে যায়। তাই সীতা মাইয়াকে নিয়ে জয় সিয়া রাম। যেমন রাধা কৃষ্ণ, লক্ষী নারায়ণ। অর্থাৎ রাধা ও লক্ষ্মী প্রথমে আসে।। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation আসানসোল রেলপারের সমস্যা নিয়ে সিপিআই(এম)-এর বিক্ষোভ পৌর নিগমে। SAIL : আইএসপি-র ঐতিহাসিক হাইপারবোলিক কুলিং টাওয়ার ভেঙে ফেলা হল, আধুনিকীকরণের পথে সেল