স্বর্ণ ব্যবসায়ীর বাগান বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকল বাহিনী।

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের রানীগঞ্জের প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কুমার নন্দীর বাগান বাড়িতে আগুন। বাড়ির চারপাশে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রানীগঞ্জের কুমরবাজার এলাকায়।

ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার এই আগুন লাগার ঘটনা লক্ষ্য করে স্থানীয় এলাকার বাসিন্দারা, তারা দমকল ও পুলিশে খবর দিলে ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এ সময় একটা বিস্তীর্ণ অংশ জুড়ে আগুন লেগে রয়েছে এলাকায়। স্থানীয় এলাকার মানুষজনদের দাবি যেখানে এই আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে পাইপ নিয়ে যাওয়ার ব্যবস্থা এখনো করা যায়নি। আর দমকল বিভাগের যে ইঞ্জিন সেখানে এসে পৌঁছেছে টা খুবই ছোট থাকায় ও অলিগলির রাস্তা ধরে সেই স্থানে না পৌঁছনায় আগুন ক্রমশ বেড়েই চলেছে। সংলগ্ন অংশেই বেশ কিছু ঘন জনবসতি রয়েছে সেই জনবসতির দিকে আগুন চলে গেলে তা আরো ভয়াবহ হতে পারে বলেই দাবি। তবে এদিন দমকল বিভাগ ঘটনাস্থলে এসে পৌঁছলেও পাড়ার যুবকেরাই অনেকটাই তৎপর হয়ে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করলে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে তবে, শুকনো পাতা ও গাছ পালার কারণে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছে দমকলকর্মীরা।।

Related Posts

পশ্চিম বর্ধমান জেলা দিয়ে বাংলা সফর শুরু বিজেপির সর্বভারতীয় সভাপতির

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন পশ্চিম বর্ধমান জেলা দিয়েই তাঁর বাংলা সফর শুরু করতে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি বিকেল…

Read more

লেখিকা জয়া মিত্রের উদ্বোধনে ৪২ বছরে পা দিল আসানসোল বইমেলা | সরকারি বইমেলার পাশাপাশি শিল্পাঞ্চলের নিজস্ব ঐতিহ্য, বইয়ের টানে ফের মিলনমেলা পোলো গ্রাউন্ডে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের পোলো গ্রাউন্ডে আবারও বইপ্রেমীদের মিলনমেলা। যুব শিল্পী সংসদের উদ্যোগে শুরু হল বহুল প্রতীক্ষিত আসানসোল বইমেলা, যা এ বছর গর্বের সঙ্গে ৪২ বছরে পদার্পণ করল।…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *