বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ীর মাঝে অবস্থিত দীর্ঘ প্রাচীন ক্লাব সংগঠন, সিয়ারসোল স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী মঞ্চে রবিবার ছুটির দিনেই এলাকার সাধারণ মানুষজন এদের সুস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে ও এই গ্রীষ্মকালীন সময়ে রক্তের চাহিদা পূরণের উদ্দেশ্য নিয়ে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসা দলের টিম বেশ কয়েকটি চিকিৎসার জন্য হেলথ ক্যাম্পের আয়োজন করলেন।

এদিন প্রায় ১০০ জন রোগী এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করেন। উপস্থিত থাকতে দেখা যায় সাধারণ চিকিৎসক এর সাথেই মহিলাদের স্বাস্থ্যপরিসেবা দেওয়ার লক্ষ্যে চিকিৎসা দলের টিম। এদিন এই ক্যাম্পে বিনামূল্যে, ই সি জি, রক্তের রক্তচাপ নির্ণয় সুগার পেশার সহ অন্যান্য পরীক্ষা করা হয়। দিনের এই শিবিরে উপস্থিত হন স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত। তিনি এ ধরনের ক্যাম্প কে আরো বেশি করে করার জন্য আবেদন জানান। আয়োজকরা জানিয়েছেন দীর্ঘদিন পর তারা আবারও এই স্বাস্থ্য শিবির করার উদ্যোগ নিয়েছেন আগামীতে তারা এ ধরনের ক্যাম্প বিভিন্ন এলাকায় করবেন বলেই জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *