স্থানীয় বাসিন্দাদের ও শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করল Giridhan Metal

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পূরণের লক্ষ্যে এবার শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার সাথেই কারখানার সংলগ্ন এলাকা এলাকাবাসীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করল লৌহ ইস্পাত কারখানা গিরিধন মেটাল কর্তৃপক্ষ।

জামুরিয়ার ইকরা শিল্প তালুকের গিরিধন মেটাল নামক এক লৌহ ইস্পাত কারখানায় শুক্রবার কলকাতার স্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় কারখানা চত্বরে কারখানার শ্রমিক ও সংলগ্ন এলাকার গ্রামবাসীদের সিএসআর প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। এরই লক্ষ্যে কলকাতার ১৬ জনের চিকিৎসক টিমের সব সদস্যদের নিয়ে এসে প্রায় ৫৫২ জনের চক্ষু রোগের পরীক্ষা, আড়াইশো জনের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ২৩০ জনের রক্তচাপের পরীক্ষা, ২৬৫ জনের রক্তের মধুমেয় নির্ণয় , ৬৫ জনের ই সি জি করা থেকে শুরু করে সকল চিকিৎসা করাতে আসা ব্যক্তিদের বিনামূল্যে ওষুধ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোক্তারা জানিয়েছেন তারা নিয়মিতভাবেই কারখানার শ্রমিকদের সাথেই এলাকার সাধারণ মানুষজন এদের স্বাস্থ্য পরীক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সে বিষয়ের প্রেক্ষিতে বছরের বিভিন্ন সময়ে বারংবার এই স্বাস্থ্য পরীক্ষার আয়োজন তারা করে থাকেন। কারখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে এখানে যাদের চক্ষু পরীক্ষার পর চোখের ছানি কিংবা অন্য কোন জটিল বিষয় লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে তাদের বিনামূল্যে কলকাতায় নিয়ে গিয়ে চোখের ছানি অপারেশন করিয়ে তার সাথে লেন্স প্রদানেরও উদ্যোগ তারা নেবেন সম্পূর্ণটাই বিনামূল্যেই তারা করবেন বলেই জানান। এদিনের এ কর্মসূচিতে বিশেষ ভাবে উপস্থিত হন সংস্থা গিরিধন মেটালের ডাইরেক্টর সঞ্জয় আগরওয়াল, ডাইরেক্টর এম কে সেসাদ্রি, সিনিয়র ডিজিএম হিউম্যান রিসার্চ আসিস কুমার পান্ডে, সি এস আর হেড ঈশান্ত জৈন, ডেপুটি ম্যানেজার পঙ্কজ সিং প্রমূখ।

Related Posts

পশ্চিম বর্ধমান জেলা দিয়ে বাংলা সফর শুরু বিজেপির সর্বভারতীয় সভাপতির

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন পশ্চিম বর্ধমান জেলা দিয়েই তাঁর বাংলা সফর শুরু করতে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি বিকেল…

Read more

লেখিকা জয়া মিত্রের উদ্বোধনে ৪২ বছরে পা দিল আসানসোল বইমেলা | সরকারি বইমেলার পাশাপাশি শিল্পাঞ্চলের নিজস্ব ঐতিহ্য, বইয়ের টানে ফের মিলনমেলা পোলো গ্রাউন্ডে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের পোলো গ্রাউন্ডে আবারও বইপ্রেমীদের মিলনমেলা। যুব শিল্পী সংসদের উদ্যোগে শুরু হল বহুল প্রতীক্ষিত আসানসোল বইমেলা, যা এ বছর গর্বের সঙ্গে ৪২ বছরে পদার্পণ করল।…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *