বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল, ১০ জুন ২০২৫: পকসো আইনের অধীনে দায়ের একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসানসোলের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রমণ রাজ প্রায় সাত মাস পর আজ জামিন পেয়েছেন। গত ২০ নভেম্বর, ২০২৪-এ আসানসোল মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পর ডা. রাজকে আসানসোল পকসো আদালতে হাজির করা হয়, এবং পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল। পুলিশ ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট দাখিল করেছে। নির্যাতিতার পরীক্ষা এবং ক্রস-এক্সামিনেশন সম্পন্ন হওয়ার পর আজকের শুনানিতে আদালত অভিযুক্ত চিকিৎসকের জামিনের আবেদন মঞ্জুর করেছে।ডা. রমণ রাজের পক্ষে প্রখ্যাত আইনজীবী শেখর চন্দ্র কুণ্ডু, অভিজিৎ ঘটক সহ অন্যান্য আইনজীবীরা মামলার পক্ষে লড়েছেন। গ্রেপ্তারির সময় নির্যাতিতার আইনজীবী মীতা মজুমদার দাবি করেছিলেন যে, অভিযুক্ত চিকিৎসক চিকিৎসার সময় একটি নাবালিকার সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন। নির্যাতিতা তার পরিবারের কাছে ঘটনাটি জানালে, পরিবারের পক্ষ থেকে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ ডা. রাজকে গ্রেপ্তার করে।শুনানির সময় তৃণমূল কংগ্রেসের পার্ষদ রণবীর সিং আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমার বিচার ব্যবস্থার উপর পূর্ণ। ডা. রমণ রাজ ন্যায়বিচার পাবেন।”এই মামলা আসানসোলের চিকিৎসক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ডা. রাজ একজন সুপরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ এবং আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিজের চেম্বারেও রোগী দেখতেন। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা বুকে ব্যথার সমস্যা নিয়ে ডা. রাজের কাছে গিয়েছিল, এবং সেখানেই এই ঘটনা ঘটে।জামিন মঞ্জুর হওয়ায় ডা. রাজের সমর্থকদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে। তবে, এই মামলার চূড়ান্ত রায় এখনও বাকি। আদালতের পরবর্তী শুনানিতে মামলার বিস্তারিত বিবেচনা করা হবে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation চুরুলিয়ায় পিডিসিএল কয়লাখনিতে সিপিএমের ১১ দফা দাবিতে উত্তেজনা,বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি आसनसोल: डा. रमण राज को पॉक्सो मामले में 7 महीने बाद मिली जमानत