বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা জামুরিয়া, ১৫ জুন ২০২৫: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির তৎপরতায় বড়সড় গাঁজা পাচারের চেষ্টা বানচাল করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জাতীয় সড়ক ১৯-এ চাঁদা সার্ভিস রোডে অতর্কিত অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করেছে। জানা গেছে, ফল ও সবজির বাস্কেটের আড়ালে লুকিয়ে উড়িষ্যা থেকে পশ্চিম বর্ধমান হয়ে এই গাঁজা বিভিন্ন অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল। ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিশেষ অভিযানে জামুড়িয়া থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া করে আটক করে। এই ঘটনায় গাড়ির চালক এবং একজন গাঁজা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন বাণপুরের বাসিন্দা জিতেন্দ্র প্রসাদ, যিনি উড়িষ্যার কালেয়া নায়েকের কাছ থেকে এই গাঁজা নিয়ে আসছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত গাঁজার পরিমাণ এবং এর পাচার চক্রের বিস্তৃতি নিয়ে তদন্ত চলছে। ফল ও সবজির আড়ালে এই গাঁজা পাচারের পরিকল্পনা ছিল অত্যন্ত চতুরতার সঙ্গে সাজানো। তবে পুলিশের সতর্কতা ও গোয়েন্দা তৎপরতার কারণে এই অপরাধমূলক প্রচেষ্টা মাঝপথেই ধরা পড়ে। এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে এবং পাচার চক্রের মূল উৎস ও গন্তব্য উদঘাটনের জন্য পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। জামুড়িয়া থানার এই সাফল্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation বাংলাদেশি নাগরিকের জালিয়াতি: SAIL কর্মচারী সুশান্ত বিশ্বাস গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড আসানসোলে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! জেলা সভাপতি নরেনের বিরুদ্ধে ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ ভি শিবদাসনের