চাকরির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, ২২ জুন ২০২৫: বেকার যুবকদের জন্য চাকরির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস। রবিবার আসানসোলের বিবেকানন্দ স্মরণির একটি হোটেলে অনুষ্ঠিত জেলা যুব কংগ্রেস সম্মেলনে এই ঘোষণা করেন রাজ্য যুব কংগ্রেসের ইনচার্জ শাহিনা জাবেদ। তিনি বলেন, “দেশে বেকারত্বের সমস্যা ক্রমশ প্রকট হচ্ছে। যুবকদের চাকরির জন্য রাস্তায় নামতে হবে। প্রয়োজনে দিদির বাড়ির সামনে ধরনা দিতে হবে।” শেষে তিনি বলেন পশ্চিম বর্ধমান জেলার যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখোপাধ্যায়, ওয়েবসাইটে দেওয়া আছে দেখে নিতে পারেন।


“চাকরি চাই, রোজগার দো” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হরজিৎ সিং, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না সহ প্রদেশ, জেলা ও ব্লক স্তরের যুব কংগ্রেস ও কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, চাকরির দাবিতে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে। শাহিনা জাবেদ জানান, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরব। রাজ্য সরকার যদি যুবকদের চাকরির বিষয়ে গুরুত্ব না দেয়, তাহলে আমরা আরও বড় আন্দোলনে নামব।”
জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “বেকারত্বের সমস্যা সমাধানে রাজ্য সরকার ব্যর্থ। আমাদের যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াই চালিয়ে যাব।” সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও চাকরির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি সমর্থন জানান।
এই সম্মেলনের মাধ্যমে পশ্চিম বর্ধমানে যুব কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। আগামী দিনে রাজ্যজুড়ে তাদের আন্দোলন কী রূপ নেয়, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

Related Posts

পশ্চিম বর্ধমান জেলা দিয়ে বাংলা সফর শুরু বিজেপির সর্বভারতীয় সভাপতির

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন পশ্চিম বর্ধমান জেলা দিয়েই তাঁর বাংলা সফর শুরু করতে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি বিকেল…

Read more

লেখিকা জয়া মিত্রের উদ্বোধনে ৪২ বছরে পা দিল আসানসোল বইমেলা | সরকারি বইমেলার পাশাপাশি শিল্পাঞ্চলের নিজস্ব ঐতিহ্য, বইয়ের টানে ফের মিলনমেলা পোলো গ্রাউন্ডে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের পোলো গ্রাউন্ডে আবারও বইপ্রেমীদের মিলনমেলা। যুব শিল্পী সংসদের উদ্যোগে শুরু হল বহুল প্রতীক্ষিত আসানসোল বইমেলা, যা এ বছর গর্বের সঙ্গে ৪২ বছরে পদার্পণ করল।…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *