বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

অন্ডাল :- মঙ্গলবার অন্ডালের সিদুলি কোলিয়ারির শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মী সমর্থকরা কোলিয়ারীর আবাসনের জল ও খনির ভেতরে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ সামিল হলো।

এক শ্রমিক নেতা জানান, খনির ভেতর ভেন্টিলেশনের ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে আর যে কারণে খনির ভেতর প্রচণ্ড গরমে কাজ করতে বাধ্য হচ্ছে শ্রমিকরা। বারবার কোলিয়ারি কর্তৃপক্ষকে বলেও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করছে না বলে অভিযোগ। আর সে কারণে মঙ্গলবার সকাল থেকেই খনির কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *