বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা সকাল থেকে রাত্রিঅস্মিতা , তুমি নাকি এখন বাংলার শ্রেষ্ঠ যাত্রী,যাকে নিয়ে দিনরাত আলোচনা হচ্ছে-কোথাও ভাষা সন্ত্রাস,কোথাও আক্রান্ত পরিযায়ীরা।অস্মিতা ,তোমার মুখের বাংলা ভাষাকেযারা কেড়ে নিতে চায়তাদের খুঁজতে গিয়ে মৃত মানুষের দেখা মেলে। অস্মিতা ,এচিঠি যখন লিখছি তোমায়তখনো বাতাসে লাশের গন্ধ,আজও মৃত্যুর নগ্ন নৃত্য রাজনীতির দরজায় দরজায়,ধর্ষিতার চিৎকার কিংবা তার পোড়া মুখ,শুধু ঘুমের মধ্যে নয় ,সকাল থেকে দুপুরমায়েরা সে ছবি দ্যাখে রাজ্যে রাজ্যে।কেউ তো ভুলিনি দশকের পর দশকশুধু নানা পতাকায়সেই একই ছবির ফ্রেম বদলে গেছে। আজও ভাষা নিয়ে বেঁচে থাকার লড়াইয়েবাংলা আজও গর্বে বুক বাঁধে,বাঙালির অস্মিতা নিয়ে কথা হলেইবিপ্লব থেকে সংস্কৃতি ,স্বাধীনতা থেকে সিনেমা,আন্দামান কিংবা সেলুলার জেলেপাথরের গায়ে আজও খোদাই হয়ে আছেশুধু বাঙালির পর বাঙালি শহীদের নাম।অস্মিতা তোমার মত যারা মাটিতে লুটিয়ে থাকা মানুষের রক্তকপালে লাগিয়ে শপথ নিয়েছিল–নিষিদ্ধ আধার কে ভেঙে দিয়েআলোর দিশাকে পৌঁছে দেব ঘরে ঘরে, ভালোবাসার স্তম্ভেসেই তুমি, অস্মিতা নামেই থেকে গেলে। পঁচিশে বৈশাখ কিংবা ১১ই জ্যৈষ্ঠের মতহয়তো আজ তোমার জন্মদিন।প্রতিবারের মতো এবারেও হয়তো মোমবাতি জ্বলবে,হয়তো ফুলের তোড়া হাতে কেউ কেউ এসে বলবেবাঙালির তুমিই অস্মিতা।নিয়ন আলোর নিচে নতুন ফুলের গন্ধে আজওঅনাহারী মানুষেরা ভিড় করে এসে বলেকাজ চাই কাজ দাও।দিনরাত এক করে ওদের মুখের খাবার জোগাতেএই বাংলায় নতুন পথ খোঁজো তুমি ,অন্যের হাত ধরে ধরে। এখনো রক্তের দাগ লেগে আছে পুরনো কাপড়ে,বয়সটা যাই হোক, ঝোড়ো বাতাস রুখতেচালের বস্তায় হাত দিয়ে মাপার চেষ্টা করোআর কতজনের মুখে তুমি তুলে দেবে ভাত।ঘুমোনোর চেষ্টা করেও ঘুম আসে নাশুধু শুধু ভাবা কিভাবে কাটবে রাত?গভীর রাতেই এখনো সেই শিশুর চিৎকারমাগো খেতে দাও।আসেনা ঘুম তবু জেগে থাকে অস্মিতারা। “স্বাধীনতা” শব্দটা শুধু নিজেদের অধীনে নয়যারা বাংলার এই অস্মিতাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায়,পরাধীন শরীরটা কিংবা নিথর মনকেপ্রিয়তম স্বজনের মতো হৃদয়ের বাঁধনে আর একা নয়,এসো এই পারিজাতের বাগানেঅস্মিতা কে বাঁচিয়ে রাখতে চাই।অভিমানী মনকে জোয়ারের মুখে ঠেলে দিয়েআরো একবার এসো খুঁজি —কতটা ভুল পথে হেঁটেছে ওরা এই বাংলায়? Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation নিজের মেয়েকে ধ*র্ষণ ও খু*নের দায়ে বাবার ফাঁসির সাজা ঘোষণা আসানসোল পকসো আদালতে অন্ডাল স্টেশনে এক ব্যাগ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার, তদন্তে নেমেছে এস টি এফ