এজি চার্চ স্কুলে দুর্নীতির অভিযোগ ঘিরে বিক্ষোভ ও ধরনা, চাঞ্চল্য আসানসোলে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এসেম্বলি অফ গড (এজি) চার্চ স্কুলকে ঘিরে। স্কুলের আর্থিক দুর্নীতির অভিযোগে এবার সরব হয়েছে স্কুল কর্তৃপক্ষেরই একাংশ। দীর্ঘ কয়েক মাস ধরেই দুর্নীতি ও আর্থিক অনিয়ম নিয়ে বিরোধ চলছিল স্কুল প্রশাসনের দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বিষয়টি আদালতের দ্বারেও গিয়েছে।


এই ঘটনায় ইতিমধ্যেই স্কুলের সঙ্গে যুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করে পুলিশ। এই ঘটনায় স্কুল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিভাবক মহলেও দেখা দিয়েছে আশঙ্কা—এই সংঘাতের জেরে তাঁদের সন্তানদের পড়াশোনায় কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে তারা চিন্তিত।
এরই মধ্যে এসেম্বলি অফ গড চার্চ অ্যান্ড স্কুলের পক্ষের একাংশ স্কুলের সামনেই ধরনা ও অবস্থান বিক্ষোভে বসেছে। তাঁদের অভিযোগ, আসানসোল এজি চার্চ কর্তৃপক্ষ চার্চের মূল দরজা এবং অফিস ঘর তালাবন্ধ করে দিয়েছে, ফলে তাঁরা প্রার্থনা (প্রে) ও দপ্তরীয় কাজ করতে পারছেন না। এমনকি শিক্ষক ও কর্মচারীদের বেতন সংক্রান্ত কাজও ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন ধরনাকারীরা।
তাঁদের মূল দাবি—চার্চের দরজা অবিলম্বে খুলে দেওয়া হোক, যাতে স্বাভাবিক প্রশাসনিক কাজ ও ধর্মীয় কার্যক্রম পুনরায় শুরু করা যায়। অন্যদিকে, প্রশাসনও নিজস্বভাবে এই অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এখন দেখার বিষয়, এই বিতর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, এবং আসানসোলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এজি চার্চ স্কুলে স্বাভাবিক পরিস্থিতি কবে ফেরে।

Related Posts

পশ্চিম বর্ধমান জেলা দিয়ে বাংলা সফর শুরু বিজেপির সর্বভারতীয় সভাপতির

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন পশ্চিম বর্ধমান জেলা দিয়েই তাঁর বাংলা সফর শুরু করতে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি বিকেল…

Read more

লেখিকা জয়া মিত্রের উদ্বোধনে ৪২ বছরে পা দিল আসানসোল বইমেলা | সরকারি বইমেলার পাশাপাশি শিল্পাঞ্চলের নিজস্ব ঐতিহ্য, বইয়ের টানে ফের মিলনমেলা পোলো গ্রাউন্ডে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের পোলো গ্রাউন্ডে আবারও বইপ্রেমীদের মিলনমেলা। যুব শিল্পী সংসদের উদ্যোগে শুরু হল বহুল প্রতীক্ষিত আসানসোল বইমেলা, যা এ বছর গর্বের সঙ্গে ৪২ বছরে পদার্পণ করল।…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *