এনুমারেশন ফর্ম নিয়ে জোরকদমে প্রচার—হাউজিং কমপ্লেক্স থেকে গ্রামাঞ্চলে ছুটে বেড়াচ্ছে প্রশাসন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

এনুমারেশন ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে—তা সাধারণ মানুষকে বোঝাতে এখন জেলা শাসক থেকে আসানসোল মহকুমা প্রশাসন সকলেই গণজাগরণে নেমেছে। শহরের বড় বড় হাউজিং কমপ্লেক্স, বিভিন্ন পাড়া, এমনকি গ্রামাঞ্চলেও গিয়ে সাধারণ নাগরিকদের সচেতন করছেন মহকুমা শাসকসহ জেলার বিভিন্ন আধিকারিকরা।


জেলা শাসকও ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বৈঠক করছেন এই ফর্ম বিতরণ ও সংগ্রহ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত করতে। তিনি জানান, ফরম ডিস্ট্রিবিউশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এখন চলছে ফর্ম ফিলআপ ও জমা গ্রহণ—যা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে এগোচ্ছে।
সাধারণ মানুষের মধ্যে শুরুতে কিছু বিভ্রান্তি থাকলেও প্রশাসনের সক্রিয় ভূমিকার ফলে পরিস্থিতি অনেকটাই স্বচ্ছ হয়েছে। বিভিন্ন বড় আবাসন প্রকল্পে গিয়ে প্রশাসনের আধিকারিকরা বাসিন্দাদের পাশাপাশি সেখানে কর্মরত নিরাপত্তারক্ষী, পরিচারিকা ও দৈনিক মজুরদেরও ফর্ম পূরণে সহযোগিতা করার অনুরোধ করেছেন।
প্রশাসনের আবেদন—যত দ্রুত সম্ভব ফর্ম জমা দিন।
কারণ, ফর্ম সংগ্রহের পর প্রতিটি ফর্ম BLO–রা নিজেদের পোর্টালে আপলোড করবেন, যা একটি সময়সাপেক্ষ গুরুত্বপূর্ণ কাজ। এখন দেখার বিষয়—পশ্চিম বর্ধমান জেলার মধ্যে শেষ পর্যন্ত কত সংখ্যক ফর্ম জমা পড়ে।

Related Posts

পশ্চিম বর্ধমান জেলা দিয়ে বাংলা সফর শুরু বিজেপির সর্বভারতীয় সভাপতির

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন পশ্চিম বর্ধমান জেলা দিয়েই তাঁর বাংলা সফর শুরু করতে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি বিকেল…

Read more

লেখিকা জয়া মিত্রের উদ্বোধনে ৪২ বছরে পা দিল আসানসোল বইমেলা | সরকারি বইমেলার পাশাপাশি শিল্পাঞ্চলের নিজস্ব ঐতিহ্য, বইয়ের টানে ফের মিলনমেলা পোলো গ্রাউন্ডে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের পোলো গ্রাউন্ডে আবারও বইপ্রেমীদের মিলনমেলা। যুব শিল্পী সংসদের উদ্যোগে শুরু হল বহুল প্রতীক্ষিত আসানসোল বইমেলা, যা এ বছর গর্বের সঙ্গে ৪২ বছরে পদার্পণ করল।…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *