বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
বিহারের জামুই জেলার শিমুলতলা এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক সিমেন্ট ভর্তি মালগাড়ি দুর্ঘটনার পর বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রেল বোর্ড। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বিনীতা শ্রীবাস্তব–কে বদলি করা হয়েছে।

পূর্ব রেলের কলকাতা সদর দফতরের সিপিআরও শিবরাম মাজি জানান ডি আর এম বদলির কথা জানান। তবে কি কারণে বদলি সে নিয়ে কিছু বলেননি।
বিনীতা শ্রীবাস্তব–কে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে–এ স্থানান্তর করা হয়েছে।
একই সঙ্গে আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুধীর কুমার শর্মা–কে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব রেলের CMM/Wagon পদে কর্মরত এবং তার আগে আমেদাবাদের ডি. আর এম ছিলেন সুধীর কুমার।

রেল প্রশাসনের এই রদবদলকে সিমুলতলা রেল দুর্ঘটনার পর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নের প্রেক্ষিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, বিনীতা শ্রীবাস্তবের আসানসোল ডিভিশনের ডিআরএম হিসেবে কর্মকাল ছিল অত্যন্ত স্বল্প। তিনি ৭ আগস্ট ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং প্রায় পাঁচ মাসের মধ্যেই তাঁকে বদলি করা হলো।
রেল দুর্ঘটনার পর এই প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে রেলের সেফটি ব্যবস্থা, নজরদারি ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।।







