ভোটের দিন ঘোষণা আগেই আসানসোল জুড়ে তৃণমূলের ‘ওয়াল বুকিং’, বিরোধী শূন্যতার দাবি শাসক দলের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজনৈতিক ময়দানে কার্যত নাম লিখিয়ে ফেলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন সংক্রান্ত এসআইআর (SIR) প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলেও, বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না—এমন বার্তা দিয়েই সংগঠনিক প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল।

সেই চিত্রই এবার স্পষ্ট হয়ে উঠল আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। কুলটির নিয়ামতপুর এলাকায় জি টি রোডের দু’পাশ জুড়ে শুরু হয়েছে দেওয়াল ‘বুকিং’-এর কাজ। দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা হচ্ছে—“অল ওয়াল তৃণমূল কংগ্রেস”। স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি চলছে বলে জানা গেছে।

ভোটের দিন ঘোষণা আগেই আসানসোল জুড়ে তৃণমূলের ‘ওয়াল বুকিং’, বিরোধী শূন্যতার দাবি শাসক দলের

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। বিষয়টি নিয়ে ব্লক সভাপতি কাঞ্চন রায় বলেন,
“বিরোধী কোথায়? এলাকায় তো তাদের কাউকেই দেখা যাচ্ছে না। আগামী নির্বাচনকে সামনে রেখেই আমরা এই কর্মসূচি নিয়েছি। মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস সবসময় রয়েছে এবং থাকবে।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হওয়ার আগেই এভাবে দেওয়াল দখল করে শাসক দল কার্যত শক্তি প্রদর্শন করছে। অন্যদিকে বিরোধী শিবিরের অনুপস্থিতি নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।

Related Posts

আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী, খেলাধুলার প্রাণপুরুষ ও মিশুকে মানুষ বিকাশ বন্দ্যোপাধ্যায় আর নেই

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল শহর আজ হারাল এক পরিচিত মুখ, এক আপন মানুষকে। বিশিষ্ট ব্যবসায়ী, খেলাধুলার একনিষ্ঠ প্রেমী এবং সকলের কাছে অত্যন্ত মিশুকে মানুষ হিসেবে পরিচিত বিকাশ বন্দ্যোপাধ্যায়ের…

Read more

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বার্নপুরে ব্যাপক তাণ্ডব, ক্লাব ও বাড়িতে হামলা—শিশু আহত, অভিযুক্ত গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বার্নপুর | বাংলার জাগরণ ডিজিটাল ডেস্ক :সামান্য বিবাদকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের বার্নপুরের শ্যাম বাঁধ এলাকা। অভিযোগ, লাঠি, রড, শাবল ও কোদাল…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *