বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন পশ্চিম বর্ধমান জেলা দিয়েই তাঁর বাংলা সফর শুরু করতে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ তিনি আন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে তিনি সরাসরি দুর্গাপুরে যাবেন। দুর্গাপুরের চিত্রালয় মাঠে অনুষ্ঠিত কমল মেলার উদ্বোধন করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন নিতিন নবীন। ওই দিন রাতেই তিনি দুর্গাপুরে অবস্থান করবেন।এরপর ২৮ জানুয়ারি দুপুর ১টা নাগাদ তিনি রাণীগঞ্জে পৌঁছবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সমস্ত কর্মসূচি শেষ করে সেদিনই আন্ডাল বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফরকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন সময়ে রাজ্য রাজনীতিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation লেখিকা জয়া মিত্রের উদ্বোধনে ৪২ বছরে পা দিল আসানসোল বইমেলা | সরকারি বইমেলার পাশাপাশি শিল্পাঞ্চলের নিজস্ব ঐতিহ্য, বইয়ের টানে ফের মিলনমেলা পোলো গ্রাউন্ডে ভোটের আগে কুমারপুর ওভারব্রিজের ‘ উদ্বোধন’ নিয়ে রাজনৈতিক তরজা, মুখোমুখি বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পাল