বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসের পিছনে ধাক্কা মারল একটি বড় বাস। ঘটনায় আহত হন দুই বাসের একাধিক যাত্রী। সোমবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কে রানীগঞ্জের ৭ গ্রাম ফটকের কাছে। জানা গিয়েছে, আসানসোল থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। দুর্ঘটনার সময় মিনিবাসটি রাস্তার ধারে যাত্রী নামাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে আসা দুর্গাপুরগামী একটি বড় বাস আচমকা সামনে চলে আসা একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই বাসটি মিনিবাসের পিছনে জোর ধাক্কা মারে।দুর্ঘটনার জেরে দুই বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এবং আহতদের আসানসোল জেলা হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation আসানসোল পোলো গ্রাউন্ডে জমজমাট ‘ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার’, প্রথম দিনেই দর্শকদের ভিড় আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটে DWGR কমিটিতে বড় পরিবর্তন, নতুন কনভেনার শুভাশীষ ঘোষ