গরুকে বাঁচাতে গিয়ে মিনিবাসে ধাক্কা বড় বাসের, আহত একাধিক যাত্রী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল: গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসের পিছনে ধাক্কা মারল একটি বড় বাস। ঘটনায় আহত হন দুই বাসের একাধিক যাত্রী। সোমবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কে রানীগঞ্জের ৭ গ্রাম ফটকের কাছে।

আসানসোল থেকে রানীগঞ্জগামী মিনিবাসে পিছন দিক থেকে ধাক্কা বড় বাসের। জানা গেছে, রাস্তায় হঠাৎ গরু চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় দুর্গাপুরগামী বাস। ঘটনায় আহত একাধিক যাত্রী, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।


জানা গিয়েছে, আসানসোল থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। দুর্ঘটনার সময় মিনিবাসটি রাস্তার ধারে যাত্রী নামাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে আসা দুর্গাপুরগামী একটি বড় বাস আচমকা সামনে চলে আসা একটি গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই বাসটি মিনিবাসের পিছনে জোর ধাক্কা মারে।
দুর্ঘটনার জেরে দুই বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান এবং আহতদের আসানসোল জেলা হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।।

Related Posts

আসানসোল পোলো গ্রাউন্ডে জমজমাট ‘ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার’, প্রথম দিনেই দর্শকদের ভিড়

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: ব্যবসা-বাণিজ্যের প্রসার ও আন্তর্জাতিক পণ্যের পরিচিতি বাড়াতে আসানসোলের পোলো গ্রাউন্ডে শুরু হয়েছে ‘ইন্ডিয়া গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার’। আসানসোল চেম্বার অফ কমার্স ও সিসিজি মার্কেটিং-এর…

Read more

আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী, খেলাধুলার প্রাণপুরুষ ও মিশুকে মানুষ বিকাশ বন্দ্যোপাধ্যায় আর নেই

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল শহর আজ হারাল এক পরিচিত মুখ, এক আপন মানুষকে। বিশিষ্ট ব্যবসায়ী, খেলাধুলার একনিষ্ঠ প্রেমী এবং সকলের কাছে অত্যন্ত মিশুকে মানুষ হিসেবে পরিচিত বিকাশ বন্দ্যোপাধ্যায়ের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *