বাংলার জাগরণ ডট কম সংবাদদাতাপশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল নিঘা এলাকায় জাতীয় সড়কে জল জমে থাকার সমস্যা নিয়ে। সোমবার এডিএম (জি)-এর চেম্বারে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা।বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার ট্রাফিক, এসডিও আসানসোল, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর সচিব, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল), ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) এবং পুলিশ আধিকারিকরা।প্রশাসন সূত্রে জানা গেছে, আসানসোল শহরের নিঘা এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার উপর জল জমে থাকার সমস্যা প্রকট হয়ে উঠেছে। ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে ড্রেনের জল রাস্তার উপর দিয়ে বইছে, যার ফলে যান চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।বৈঠকে আরও উঠে আসে, এলাকায় একাধিক জায়গায় অবৈধ দখল রয়েছে। পাশাপাশি বেআইনি ভাবে নেওয়া জলের সংযোগ ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে ড্রেনেজ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে এবং জল নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রশাসনিক আধিকারিকরা মত প্রকাশ করেন।সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুত যৌথভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। অবৈধ দখল ও বেআইনি জল সংযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে বৈঠক থেকে।এদিকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। প্রশাসনের এই বৈঠকের পর সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী এলাকাবাসী।Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on Threads (Opens in new window) Threads Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Like this:Like Loading...Related Post navigationআসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটে DWGR কমিটিতে বড় পরিবর্তন, নতুন কনভেনার শুভাশীষ ঘোষ