বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হাওড়ার শালিমার স্টেশনে ঢোকার মুখে বড়সড় রেল দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। সাতরাগাছি থেকে শালিমার স্টেশনের উদ্দেশ্যে আসার সময় তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল রেল যাত্রীদের মধ্যে। রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাকালীন ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, নিরাপত্তার দিকটি মাথায় রেখেই দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়েছে।ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের ইঞ্জিনিয়াররা। ইতিমধ্যেই লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ জোরকদমে শুরু হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভারতীয় রেলওয়ে।এই ঘটনার জেরে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। ফলে হাওড়া সংলগ্ন শালিমার রুটে ট্রেন চলাচলে সাময়িক প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে রেল সূত্রে খবর।রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উদ্ধার কাজ সম্পূর্ণ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation তিন মাসে নজির গড়ল পূর্ব রেলওয়ে — দ্বিগুণ মুনাফা, ব্যয় কমিয়ে আর্থিক সাফল্যের নতুন ইতিহাস জসিডি–কলকাতা ট্রেন চালু ও শিয়ালদহ ইন্টারসিটি রবিবার চালানোর দাবিতে সরব যাত্রীরা