বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়লেন আসানসোল থেকে কলকাতা যাতায়াতকারী যাত্রীরা। নিয়ম অনুযায়ী রবিবার শিয়ালদহ স্টেশনগামী ইন্টারসিটি এক্সপ্রেস না চলায় বহু যাত্রীকে সমস্যায় পড়তে হয়। সপ্তাহের অন্য দিনের মতো রবিবারও প্রচুর মানুষ কলকাতায় যাতায়াত করলেও ট্রেন বন্ধ থাকায় ক্ষোভ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। রবিবার সকাল থেকেই স্টেশন এলাকায় দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকেই জরুরি কাজ, চিকিৎসা বা ব্যবসার প্রয়োজনে কলকাতা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেন না থাকায় বিকল্প ব্যবস্থার খোঁজে হন্যে হয়ে ঘুরতে দেখা যায় বহু মানুষকে।যাত্রীদের দাবি, সপ্তাহে মাত্র ছয়দিন নয়, সাতদিনই চালানো হোক শিয়ালদহ ইন্টারসিটি। এক যাত্রীর কথায়, “রেল যেন নিয়মের বাঁধন না মেনে সাধারণ মানুষের কথা ভাবুক। রবিবারও এই ট্রেন চালানো জরুরি।”যাত্রীদের একাংশ প্রশ্ন তুলেছেন, যদি পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস রবিবার বিশেষ ট্রেন হিসেবে চালানো যায়, তাহলে আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি কেন চালানো যাবে না।এছাড়াও দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা জসিডি-কলকাতা ট্রেন পুনরায় চালুর দাবিও তুলেছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এলাকার সাংসদ নিশিকান্ত দুবে-র কাছেও একাধিকবার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও উদ্যোগ চোখে পড়েনি।বাসিন্দাদের মতে, জসিডি-কলকাতা ট্রেনটি পুনরায় চালু করা গেলে এবং আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি সপ্তাহের সাতদিন চালানো হলে শিল্পাঞ্চলের হাজার হাজার যাত্রী উপকৃত হবেন। এখন দেখার বিষয়, যাত্রীদের এই দাবির প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation শালিমারে বড়সড় বিপত্তি! প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা, বন্ধ পরিষেবা নির্বাচনের আবহে পাঞ্জাব মেইলে বোমাতঙ্ক! চন্দনপুরে চাঞ্চল্য