বাংলার জাগরণ ডট কম সংবাদদাতাহারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার অভিযানে জামুড়িয়া থানা আবারও সক্রিয়। মঙ্গলবার থানায় আয়োজিত ‘ফিরে পাওয়া’ কর্মসূচির মাধ্যমে চতুর্থবারের মতো ৮৬ জনের হাতে তাঁদের হারানো মোবাইল তুলে দেওয়া হয়েছে। নিজেদের ফোন ফিরে পেয়ে উপভোক্তাদের মুখে উচ্ছ্বাসের হাসি ফুটে উঠেছে।পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সকলে প্রশংসা জানিয়েছে। হারানো ফোন ফিরে পাওয়ায় গ্রহীতারা পুলিশকে হৃদয়ের মাঝারি থেকে ধন্যবাদ দিয়েছেন। অনুষ্ঠানে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার (কেন্দ্র-২) বিমান কুমার মির্ধা, জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত অধিনায়ক সোমেন্দ্র নাথ ঠাকুরসহ বিভিন্ন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার ও পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার মির্ধা বলেন, “আজকের যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এতে কেবল যোগাযোগের মাধ্যম নয়, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও গোপন সংকেতও সংরক্ষিত থাকে। ফোন হারালে বা চুরি গেলে সেই তথ্য অপব্যবহারের ঝুঁকি তৈরি হয়। তাই সকলকে মোবাইল ব্যবহার ও সংরক্ষণে আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”জামুড়িয়া থানা এর আগেও একাধিকবার এই ধরনের কর্মসূচি চালু করে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে। এই উদ্যোগ স্থানীয়বাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on Threads (Opens in new window) Threads Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Like this:Like Loading...Related Post navigationঅন্ডাল বিমানবন্দরে ধরা পড়ল গিরিডির গুলিকাণ্ডে পলাতক অভিযুক্ত