পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের কাছে একটি হায়না দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তারা জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া ফাঁড়ির পুলিশকে খবর দেন।

হায়না উদ্ধার ঘিরে আতঙ্ক, জামুরিয়ার চুরুলিয়ায় চাঞ্চল্য

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। পরে বনদপ্তরের কর্মীরা হায়নাটিকে খাঁচাবন্দি করে উদ্ধার করে নিয়ে যায়। জনবহুল এলাকায় হঠাৎ হায়নার দেখা মেলায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের আশঙ্কা, আশপাশের জঙ্গল বা ফাঁকা এলাকা থেকে বন্যপ্রাণীটি লোকালয়ে ঢুকে পড়ে থাকতে পারে। বনদপ্তর সূত্রে জানা গেছে, হায়নাটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *