বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হলো দুই যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মৃত দুই যুবকের নাম বিশাল সিং ও দেব দত্ত গোঁসাই। স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির সকাল থেকেই রং খেলায় মেতে উঠেছিল এলাকার একদল যুবক। দুপুরের দিকে রং খেলার পর তারা একসাথে পুকুরে স্নান করতে নামে। সেই সময় সাঁতার না জানার কারণে হঠাৎই তলিয়ে যেতে থাকে দুই যুবক। সঙ্গে থাকা অন্য যুবকরা তাদের উদ্ধারের চেষ্টা চালালেও সফল হয়নি।পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে দুই যুবককে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতাল-এ। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।মৃতদের বন্ধু আকাশ শ্রীবাস্তব জানান, “বন্ধুরা মিলে ঠিক করেছিলাম রং খেলে পুকুরে স্নান করতে যাব। চারজন স্নানে নেমেছিলাম। হঠাৎ দুজন তলিয়ে যেতে শুরু করে। এলাকাবাসীরা এসে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিথর দেহই উদ্ধার হয়। এমনটা হবে ভাবতেও পারিনি।” এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে পাণ্ডবেশ্বরে ইরানি সম্প্রদায়ের শোক মিছিল