বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকায় বসবাসকারী ইরানি সম্প্রদায়ের মানুষের মধ্যে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার পাণ্ডবেশ্বরে একটি শোক মিছিলের আয়োজন করা হয়।এদিন পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মোমবাতি জ্বালিয়ে শোক মিছিল করেন ইরানি সম্প্রদায়ের মানুষ। মিছিলে মহিলা ও পুরুষ উভয়েই অংশগ্রহণ করেন। শোক মিছিলে অংশগ্রহণকারীরা খামেনির স্মরণে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।মিছিল চলাকালীন অংশগ্রহণকারীদের একাংশ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ছবি পুড়িয়ে এবং আমেরিকার পতাকা পায়ে মাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, আমেরিকার নেতৃত্বে ইরানের ওপর দীর্ঘদিন ধরে নানা অত্যাচার চালানো হয়েছে। একই সঙ্গে ইজরায়েলের নেতৃত্বের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানানো হয়।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর সামনে আসে। তাঁর মৃত্যুর পর তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ শোক মিছিল ও সমাবেশে অংশ নেন। ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের ছুটি ঘোষণা করেছে। শিয়া অনুসারীরা তাঁর প্রতিকৃতি নিয়ে বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন করছেন।তবে ইরানের কিছু অংশে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ভিন্ন প্রতিক্রিয়াও দেখা গেছে, যেখানে কিছু মানুষ এই ঘটনাকে উদযাপন করেছে বলেও খবর সামনে এসেছে। Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on Threads (Opens in new window) Threads Share on X (Opens in new window) X Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Print (Opens in new window) Print Like this:Like Loading... Related Post navigation হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে