বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পূর্ব বর্ধমানের মেমারির সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে হঠাৎ সাইড ওয়াল ধসে পড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত এই জাতীয় সড়কের বর্ধমানমুখী লেনের ধারে থাকা সাইড ওয়ালের একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আপাতত ওই লেনে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বর্তমানে যানবাহনগুলোকে সার্ভিস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

NH-19 Side Wall Collapse Near Memari! Bardhaman Lane Closed – Road Not Even 1 Year Old, Drivers Shocked


সবচেয়ে বড় বিষয় হল, এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছে এক বছরও হয়নি। তার আগেই সাইড ওয়াল ধসে পড়ার ঘটনায় রাস্তা নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই দৃশ্য সামনে আসতেই চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরডাঙা এলাকায় জাতীয় সড়কের ধারের সাইড ওয়ালের একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে। ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে প্রশাসন দ্রুত বর্ধমানমুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দা শেখ মিলন জানান, দিনের বেলায় এই ঘটনা ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তাঁর কথায়, “রাতে এই ঘটনা ঘটলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
এলাকার বাসিন্দাদের দাবি, মাত্র প্রায় দশ মাস আগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। তার মধ্যেই এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। পাশাপাশি দ্রুত মেরামতির কাজ শুরু করে স্বাভাবিক যান চলাচল চালু করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *