বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোরকদমে প্রচারে নেমেছে বামফ্রন্ট। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে শুরু হল দেওয়াল লিখনের কাজ। এই কর্মসূচিতে প্রার্থী শিল্পী চক্রবর্তী নিজে উপস্থিত থেকে কর্মী-সমর্থকদের উৎসাহিত করেন। রবিবার বিকেল থেকেই আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার পুরানহাট, শান্তিনগর, দামোদরের পার্শ্ববর্তী এলাকা সহ বিভিন্ন জায়গায় বাম কর্মী-সমর্থকেরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন। লাল রঙে দলের প্রতীক ও স্লোগান লিখে এলাকায় নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তারা।এই সময় কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দেওয়াল লিখনের পাশাপাশি স্লোগান দিতে দিতে এলাকায় প্রচার চালান কর্মী-সমর্থকেরা। প্রার্থী শিল্পী চক্রবর্তী জানান, মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়েই তাঁরা এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থকে সামনে রেখেই প্রচার চালানো হবে। জয়ী আমরাই হব।বামফ্রন্ট নেতৃত্বের দাবি, আসানসোল দক্ষিণে সাধারণ মানুষের সাড়া মিলছে এবং আগামী দিনে আরও জোরদার হবে নির্বাচনী প্রচার। দেওয়াল লিখনের মধ্য দিয়ে সেই প্রচারের সূচনাই হল বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation गैस सिलेंडर की किल्लत से फूटा लोगों का गुस्सा, सड़क जाम कर एजेंसी के खिलाफ जोरदार प्रदर्शन