বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের মুখে Election Commission of India (ইসিআই) আরও একবার কঠোর অবস্থান নিল পশ্চিমবঙ্গে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে। রাজ্য সরকারের তরফে ১৫ জন আইপিএস অফিসারের জন্য করা বিকল্প পোস্টিং বাতিল করে দিয়েছে কমিশন। জানা গিয়েছে, এই ১৫ জন আইপিএস আধিকারিককে আগেই নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাঁদের নির্বাচনী কাজে যুক্ত থাকার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়। কিন্তু পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার তাঁদের জন্য নতুন পোস্টিংয়ের ব্যবস্থা করে। সেই সিদ্ধান্তেই আপত্তি জানিয়ে তা খারিজ করে দেয় নির্বাচন কমিশন।কমিশনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নির্বাচন চলাকালীন প্রশাসনের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। তাই যেসব আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা দায়িত্ব পালনে প্রশ্ন উঠেছে, তাঁদের কোনওভাবেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাখা হবে না।রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, কমিশনের এই পদক্ষেপ সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে শাসক শিবিরের তরফে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ভোট যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে নজরদারি বাড়াচ্ছে নির্বাচন কমিশন। ফলে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation ভোটের মুখে কুলটিতে নোটিশ কাণ্ড! জিতেন্দ্রর পথে হেঁটে BCCL-এর নোটিশ ছিঁড়লেন ডাঃ অজয় পোদ্দার