বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনকে সামনে রেখে জোরদার নাকা তল্লাশিতে বড়সড় সাফল্য পেল আসানসোল উত্তর থানার পুলিশ। ১৯ নম্বর জাতীয় সড়কের উপর কাল্লা মোড়ে গাড়ি তল্লাশির সময় একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ অর্থ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১৫ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা। নির্বাচনকে কেন্দ্র করে বেআইনি লেনদেন রুখতে এই নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহজনক একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে এই বিপুল নগদ অর্থ উদ্ধার হয়।ঘটনার পরই বিষয়টি আয়কর দপ্তরকে জানানো হয়। বর্তমানে আয়কর দপ্তরের আধিকারিকরা ওই টাকার উৎস ও বৈধতা খতিয়ে দেখছেন এবং গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।নির্বাচনের আগে এই ধরনের উদ্ধার প্রশাসনের তৎপরতাকেই আরও একবার সামনে এনে দিল বলে মনে করা হচ্ছে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation ৬৬ মোবাইল সহ ১১ কেজি গাঁজা উদ্ধার, তবু প্রশ্নে চেকিং ব্যবস্থার ফাঁকফোকর!