বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হঠাৎ গঙ্গায় বান আসতেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দুপুরের দিকে পশ্চিম বঙ্গের বেলুড়ের জগন্নাথ ঘাটে কয়েকজন স্নান করছিলেন। সেই সময় আচমকাই গঙ্গার জলে প্রবল স্রোত ও বান দেখা দেয়। পরিস্থিতি বুঝে বেশিরভাগ মানুষ দ্রুত ঘাটে উঠে এলেও এক যুবক জলের তোড়ে তলিয়ে যেতে শুরু করেন। জানা গিয়েছে, ওই যুবকের নাম শেখ গুলাব। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা স্রোতের টানে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং জলে হাবুডুবু খেতে থাকেন। সেই সময় ঘাটে উপস্থিত বহু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে পরিস্থিতি বুঝে সমীর নামে এলাকার এক যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়েই গঙ্গায় ঝাঁপ দেন। দ্রুত সাঁতরে গিয়ে তিনি শেখ গুলাবকে উদ্ধার করে নিরাপদে ঘাটে নিয়ে আসেন। তার এই সাহসিকতার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়ার পর শেখ গুলাবকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।হঠাৎ গঙ্গায় বান আসার ঘটনায় ফের একবার নদীতে স্নানের সময় সতর্ক থাকার বার্তা উঠে এসেছে। বিশেষ করে বর্ষাকাল ও জলস্তর পরিবর্তনের সময়ে প্রশাসনের তরফেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation तरकेश्वर-बिष्णुपुर नई रेल लाइन: क्षेत्र के सामाजिक-आर्थिक परिदृश्य को मिलेगा नया आयाम