Paschim Bardhaman

কুম্ভমেলা যাওয়ার পথে আসানসোলে লরির ধাক্কায় প্রাণ গেল দুই পুণ্যার্থীর, আহত ছয়

মহাকুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি হল দুজনের। এই ঘটনায় দুটি পরিবারের চার মহিলা সহ মোট ৬ আহত হয়। আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনা প্রসঙ্গে জানা যায় রাত্রি প্রায় এগারোটা নাগাদ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন একটি জাইলো গাড়ি করে মহামুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিল। আর তারি মাঝে কুলটি থানার চৌরঙ্গী মোড়ে, ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি একটি কন্টেনারের পেছনে লরির ধাক্কায়, ধাক্কা মারলে মর্মান্তিক পরিণতি ঘটে। গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি ৭০-৮০ স্পিডে ছিল। একটি লরি তাদের গাড়িকে ধাক্কা মারে।আর তারপর তাদের গাড়িটি, একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় বছর ৬৫ র শান্তনু মুখোপাধ্যায়, ও বছর ৬০ এর
শৈলেন বন্দ্যোপাধ্যায়ের চরম পরিণতি হয়।

সেখানেই আহত হয়, শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়,তার স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখোপাধ্যায় , শৈলেন বাবুর স্ত্রী রূম্পা বন্দ্যোপাধ্যায়, শৈলেন বাবুর নিকট আত্মীয়
শিউলি কর্মকার, ও চালক সোমনাথ চক্রবর্তীর। এরমধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক।
এই ঘটনার পরে ওই দুই ব্যক্তির ময়নাতদন্তের জন্য দেহ দুটিকে আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠায়। সেখানেই আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে বলেই জানা গেছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago