Paschim Bardhaman

Handicrafts: হস্তশিল্প মেলায় আগুন, দমকল বাহিনী দেরিতে আসার অভিযোগ।

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হলো আসানসোল হস্তশিল্প মেলার বেশ কয়েকটা স্টল। কয়েক মুহূর্তের এই অগ্নিকাণ্ডে হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর স্টল মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। কয়েকটি স্টলেই পরপর ছড়িয়ে পড়ে আগুন এই আগুনের লেলিহান শিখায় পরপর থাকা স্টল গুলি গ্রাস করে। ঘটনাটি ঘটেছে আসানসোল পোলো গ্রাউন্ডে বুধবার দুপুর ডেরটা নাগাদ। জানা গেছে রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক মলয় ঘটক ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই হস্তশিল্প মেলার উদ্বোধন করেন চলতি মাসের ১ তারিখ।

বুধবার দুপুরে এই হস্ত শিল্প মেলার খাবারের স্টলে হঠাৎ করেই আগুন লেগে যায়। তারপর হাতের কাজ করা কাঠের দোকান সহ নানান সামগ্রী থাকা স্টলে আগুন লেগে যায় আর এসময়ই দমকা হাওয়া চলার সময় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অন্য সমস্ত স্টল গুলিতে। আগুন লাগার বিষয়টি লক্ষ্য করে দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলেও দমকল বিভাগ ঘটনাস্থলে অনেক দেরিতে এসে পৌঁছয় বলেই অভিযোগ। অনেকের দাবি প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন। এছাড়া ফায়ার এক্সটিঙ্গুইজার ( Fire Extinguisher ) ও ভালোভাবে কাজ করেনি বলে অভিযোগ। এর জেরেই আগুন আরও ছড়িয়ে যায়। প্রথম পর্যায়ে স্থানীয়রা আগুন নেভানোর জন্য তৎপর হয় তবে পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আসানসোলের মতো ঘন জনবসতিপূর্ণ এলাকার কাছেই চলা এই মেলায় কিভাবে এত ভয়াবহ আগুন লাগল ও কেনই বা তা দ্রুত নেভানো গেল না সে সকল নিয়ে নানান প্রশ্ন উঠে এসেছে। জানা গেছে এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। এখন দেখার কিভাবে এই আগুন লেগেছে ও কেনই বা তা দ্রুত নিয়ন্ত্রণ করা গেল না সেই বিষয়টি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দীক্ষা সেরপা জানান পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। দমকল বাহিনীর কোন গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দমকল বাহিনীর আধিকারিক দেবায়ন পোদ্দার বলেন ফায়ারের সমস্ত ব্যবস্থা ছিল তাও এইভাবে কেন আগুন ছড়াল তা খতিয়ে দেখা হচ্ছে। দেরিতে দমকল আসার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন খবর পাওয়ার পর আসতে যত দেরি হয়েছে। স্টান্ডবাই দমকল কেন ছিল না? এই প্রশ্ন করায় তিনি বলেন, সেটা কাগজপত্র খতিয়ে দেখেই বলা যাবে।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago