Paschim Bardhaman

আসানসোল বাজার থেকে হোলসেল মার্কেট স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল আসানসোলের জিটি রোডের মেন বাজার থেকে পাইকারি বাজার বা হোলসেল মার্কেট কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। অবশেষে তা হতে চলেছে। আসানসোল মেন বাজার থেকে সরছে সবধরনের হোলসেল মার্কেট।
পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল পুরনিগম যৌথ ভাবে সেই মার্কেট স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে চলেছে।


বুধবার আসানসোলে জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম সভাপতিত্বে এই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও জেলা প্রশাসনের আধিকারিকরা ।।
পরে এই সম্পর্কে সাংবাদিকদের ওয়াসিমুল হক ও গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, আগামী ১৮ মার্চ আসানসোলের সার্কিট হাউসে ফলের পাইকারি বাজার ও হোলসেল মার্কেট কালীপাহাড়িতে স্থানান্তরিত করার জন্য লটারি হবে। ১৮ মার্চ প্রথম পর্যায়ে ৩০ জনের জন্য এই লটারি হবে। তারপর ২০ এপ্রিলের মধ্যে তাদেরকে কালিপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। এই বিষয়ে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, এর পরে সবজি বাজার এবং মাছের বাজারও আসানসোল বাজার এলাকা থেকে কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে।
তিনি স্পষ্টভাবে বলেন আসানসোল বাজারে কোনও পাইকারি বাজার থাকতে দেওয়া হবে না। সবগুলিকে কালীপাহাড়িতে স্থানান্তরিত করা হবে। এটাই জেলা প্রশাসন ও আসানসোল পুরনিগমের সিদ্ধান্ত।।

প্রসঙ্গতঃ, আসানসোল বাজারে এই হোলসেল মার্কেট থাকার জন্য সাধারণ মানুষদেরকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। বিশেষ করে রাত থেকে সকাল নটা পর্যন্ত। জিটি রোডে বড় বড় গাড়ি দাঁড়িয়ে থাকায় যানজট হয়। ছোট গাড়ি যাতায়াত করতে পারে না। এখন দেখার কবে নাগাদ এই কাজ সম্পূর্ণ হয়।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago