Paschim Bardhaman

সামাজিক সুরক্ষা প্রকল্প: আসানসোলের বাস-মিনিবাস কর্মীরা পাবে লাভ: মন্ত্রী মলয় ঘটক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল : আসানসোল বাস ও মিনিবাস মালিক দের অ্যাসোসিয়েশন ও রাজ্য শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে সামাজিক সুরক্ষা যোজনার ক্যাম্প করা হলো আসানসোল সিটি বাসস্ট্যান্ডে। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, তিনি বলেন এই প্রকল্পের লাভ বা ও মিনিবাস কর্মীরা পাবে, এই কাজ চলতে থাকল, যারা বাকি আছেন তাদের গুলো করিয়ে নেবেন।

এই অনুষ্ঠানে এছাড়া বাস মালিক বিজন মুখোপাধ্যায় ও মিনিবাস অ্যাসোসিয়েশনের সুদীপ রায় সহ অন্যান্য সদস্যরা, শ্রম দপ্তরের আধিকারিকরা এছড়া আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় সহ বাস কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ১২০০ জন পরিবহন শ্রমিকের ফর্ম ফিলাপ করানো হয় । শ্রম দপ্তর সুত্রে জানা গেছে এই সুরক্ষা যোজনা আওতাভুক্ত পরিবহন শ্রমিকেরা ৬০ বছর বয়সের পর মাসে ১৫০০ টাকা করে পেনশন পাবেন । এছাড়াও কোন দুর্ঘটনা জনিত কারণে যদি কোন শ্রমিকের জীবনহানি ঘটে তাহলে এককালীন ২ লক্ষ টাকা পাবেন। শ্রম দপ্তর সূত্রে আরো খবর এদিন প্রায়ই ১২০০ জনের মত পরিবহন শ্রমিক এই ফর্ম পূরণ করেছেন। সুদীপ রায় ও বিজন মুখোপাধ্যায় বলেন, তাদের কর্মীদের সমস্ত রকম সুযোগ সুবিধা হবে। এইভাবে কর্মীদের পাশে তারা থাকেন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago