Paschim Bardhaman

লৌহ ইস্পাত কারখানায় এক সুপারভাইজারের মৃত্যুর ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা,দেহ রেখে কার্যত বিক্ষোভে সামিল হয় কর্মী ও আত্মীয়রা, বৈঠকে অভিজিৎ ঘটক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল: লৌহ ইস্পাত কারখানায় এক সুপারভাইজারের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা। ময়নাতদন্তের পর দেহ রেখে কার্যত বিক্ষোভে সামিল হয় কর্মী ও আত্মীয়রা। কার্যত কারখানার গেটে তালা দিয়ে চলছে এই বিক্ষোভ। আসানসোল রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের এক লৌহ ইস্পাত কারখানার ঘটনা।।


ঘটনা প্রসঙ্গে জানা যায় কারখানা চত্বরেই আয়রন কেশরের সুপারভাইজারের কাজে কর্মরত ছিল বছর ২২ এর খাস কাজোড়া এলাকার বাসিন্দা, বিকাশ মুন্ডা ওরফে লাড্ডু, রবিবার ওই যুবক যখন কারখানার মধ্যে কাজ করছিলেন তখনই একটি কয়লা বোঝায় ট্রাক তাকে ধাক্কা মারলে ওই ব্যক্তি ঘটনা স্থলে চাপা পড়ে, এই ঘটনার বিষয় লক্ষ্য করেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কারখানার ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে এই ঘটনার খবর দেওয়া হয় বক্তা নগর গ্রাম রক্ষা কমিটির সদস্যদের, তারপরই তারা মৃত ওই শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে কারখানা কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বক্তা নগর গ্রাম রক্ষা কমিটি দাবি করেন ওই ব্যক্তির মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করে মৃতের পরিজনদের সঠিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষকে করতে হবে। আর এই সমস্ত ঘটনার বিষয়গুলি সোমবার দেহটির ময়নাতদন্তের পর সর্বসাকুল্যে করতে হবে বলেই দাবী করেন বক্তা নগর গ্রাম রক্ষা কমিটি। তারা দাবি করেন এই ঘটনা কি গাফিলতির কারণে ঘটেছে সে বিষয় গুলিকে স্পষ্ট করতে হবে, একই সাথে মৃতের যে পরিবারবর্গ রয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তাদের দাবি শুধুমাত্র নজরদারির অভাবে বারংবার এই কারখানা চত্বরে এ ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে, যেগুলি কারখানা কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঘটছে বলে দাবি করেছেন তারা। গাফিলতির সেই সকল বিষয়গুলিকে স্পষ্ট করে আগামীতে যাতে কারখানায় এরূপ কোন দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উল্লেখ্য এই কারখানায় এরূপভাবে দুর্ঘটনার ঘটনা এর আগেও ঘটতে দেখা গেছে, তারপরও কারখানা কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে কেন কোন ব্যবস্থা গ্রহণ করেনা? তা নিয়েই প্রশ্ন তুলেছে সকলে। এখন দেখার বারংবার ঘটা এই দুর্ঘটনার বিষয় লক্ষ্য করে কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago