Paschim Bardhaman

অপারেশন টেবিল এবং আলোর উদ্বোধন করেন মন্ত্রী প্রদীপ মজুমদার, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে নতুন পালক । গর্বিত আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক থেকে কর্মীরা । স্বাস্থ্য ক্ষেত্রে দেশের সরকার বেশ কয়েকটি কঠোর মাপকাঠির মধ্য দিয়েই দেশের হাসপাতালগুলি মানদন্ড স্থির করে একটি বেসরকারি সংস্থার পক্ষ ১২ থেকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে আজ অপারেশন থিয়েটারে অত্যাধুনিক আলো এবং অপারেশন টেবিল দেওয়া হয় । এই অপারেশন টেবিল এবং আলোর উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার , সাথে ছিলেন হাসপাতালের সুপার ধীমান মণ্ডল , রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা।

আর এই মানদন্ডের পরীক্ষায় সসম্মানে উতরে গিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল । শুধু তাই নয় ৮৭ শতাংশ স্কোর করেছে বিভিন্ন মাপকাঠিতে । কোন কোন বিভাগে ৯৫ শতাংশ স্কোর করেছে যা বেশ গর্বের বলেই মনে করছেন চিকিৎসকেরা । ভারত সরকারের ন্যাশানাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্টান্ডার্ট মাপকাঠিতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কার্যত নিজেদের প্রমাণ করেছে তাদের মানদন্ড যথেষ্ট উঁচু আর কঠিন পরীক্ষার মধ্য দিয়েই তার স্বীকৃতি দুর্গাপুর মহকুমা হাসপাতাল আদায় করে নেয় । দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল বলেন “ আটটি কঠোর পরীক্ষার ধাপের মধ্য দিয়েই এই গুণমান যাচাই করে ভারত সরকার । সাতদিন ধরে ভিজিট করেন এই মানদণ্ড এন কিউ এ এস আধিকারিকেরা । আমরা গর্ব অনুভব করছি আর এটা সম্ভব হয়েছে আমাদের সমস্ত কর্মীদের জন্য ‘। রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন “ ভারত সরকারের এই গুণমান পরীক্ষায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল সসম্মানে উতির্ণ হয়েছে এটা খুবই গর্বের ববিষয় । এই গুণমান যাচাই করেছে ভারত সরকার আর সেখান থেকে এই পুরস্কার এসেছে । মানুষের আস্থা রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের উপরে এবং সেই আস্থা অর্জনে সক্ষম হাসপাতালের চিকিৎসক থেকে কর্মীরা ।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

2 days ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

3 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago