Paschim Bardhaman

Ranigang: পাত কুয়া থেকে বিড়াল ছানা উদ্ধার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

বিড়ালছানা পাতকুয়োয় পড়ে যাওয়ার বিষয়, এলাকার একদল যুবকেরা লক্ষ্য করে নেমে পড়ল পাত কুয়োয়। সে সিয়ারসোলের কাঞ্জিলাল পাড়ার দুর্গা মন্দিরের পাশে, ঘন বসতির মাঝে, পাত কুয়োয় বিড়াল ছানা পড়ে গেছে, যা বিড়াল ছানার মিয়াও মিয়াও আওয়াজ এই বিষয়টি স্পষ্ট হয়, মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে সারা পাড়ায়।

আর তা জানার পর, এই খবর পেয়ে দ্রুত উদ্ধারে পৌঁছায় পশু প্রেমী সংস্থা আয়ু দার। তারা ঘটনাস্থলে পৌঁছে, কুয়োর মধ্যে এই যে ভাবে বিড়ালছানা আটকে রয়েছে, সেই বিষয়টি লক্ষ্য করে দমকল বিভাগের সাহায্য চাই। পরে রানীগঞ্জের দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা উদ্ধারের কাজে জুটে পড়ে। একই সাথে এসে পৌঁছয় আয়ু দারের বেশ কয়েকজন পশুপ্রেমী সদস্য। তারা যৌথভাবে দমকল বিভাগের সঙ্গে উদ্ধার কাজে নামে, দীর্ঘক্ষণ তারা কুয়োর ওপরের চারিপাশে দেখে বিড়াল ছানা লক্ষ্য করতে না পারায় ,পরে তারা কুয়োর মধ্যে নেমে টর্চের আলো জ্বালিয়ে তাকে খোঁজ করতেই লক্ষ্য করে কুয়োর পাশে জলে ভিজে গর্তের মধ্যে ঢুকে রয়েছে সে। পরে সেখান থেকেই কোমরে দড়িতে করে ঝুলে কুয়ো থেকে তাকে উদ্ধার করা হয়। সকলেই এই উদ্ধার কাজ লক্ষ্য করে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। মশারি দিয়ে ঢেকে ফেলা হয় কুয়োর মুখ চারিপাশে যাতে কোনোভাবেই অন্য সকল বিড়ালছানা সে দিক দিয়ে যাতায়াত না করে তার জন্য করা হয় ব্যবস্থা। আয়ুদারে সদস্যরা জানান তারা প্রতিনিয়তই পশুদের রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নিয়ে থাকেন, যে কোন সময় পশুপাখি যদি দুর্ঘটনার কবলে পড়ে তারা দ্রুত উদ্ধারের জন্য তৎপর থাকেন। এক্ষেত্রেও তারা খবর পেয়ে উদ্ধার এসেছেন। আগামীতেও তারা পশুদের সেবার জন্য এগিয়ে যাবেন বলেই জানান। দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন যে কোন সময়ই তারা কোন খবর পেলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আয়ু দারের এই সহায়তাকে তারা সাধুবাদ জানান।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago