Paschim Bardhaman

পকসো মামলায় আসানসোলের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রমণ রাজের জামিন মঞ্জুর, সাত মাস পর মুক্তি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, ১০ জুন ২০২৫: পকসো আইনের অধীনে দায়ের একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসানসোলের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রমণ রাজ প্রায় সাত মাস পর আজ জামিন পেয়েছেন। গত ২০ নভেম্বর, ২০২৪-এ আসানসোল মহিলা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পর ডা. রাজকে আসানসোল পকসো আদালতে হাজির করা হয়, এবং পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল। পুলিশ ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট দাখিল করেছে। নির্যাতিতার পরীক্ষা এবং ক্রস-এক্সামিনেশন সম্পন্ন হওয়ার পর আজকের শুনানিতে আদালত অভিযুক্ত চিকিৎসকের জামিনের আবেদন মঞ্জুর করেছে।
ডা. রমণ রাজের পক্ষে প্রখ্যাত আইনজীবী শেখর চন্দ্র কুণ্ডু, অভিজিৎ ঘটক সহ অন্যান্য আইনজীবীরা মামলার পক্ষে লড়েছেন। গ্রেপ্তারির সময় নির্যাতিতার আইনজীবী মীতা মজুমদার দাবি করেছিলেন যে, অভিযুক্ত চিকিৎসক চিকিৎসার সময় একটি নাবালিকার সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন। নির্যাতিতা তার পরিবারের কাছে ঘটনাটি জানালে, পরিবারের পক্ষ থেকে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ ডা. রাজকে গ্রেপ্তার করে।
শুনানির সময় তৃণমূল কংগ্রেসের পার্ষদ রণবীর সিং আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমার বিচার ব্যবস্থার উপর পূর্ণ। ডা. রমণ রাজ ন্যায়বিচার পাবেন।”
এই মামলা আসানসোলের চিকিৎসক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ডা. রাজ একজন সুপরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ এবং আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিজের চেম্বারেও রোগী দেখতেন। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা বুকে ব্যথার সমস্যা নিয়ে ডা. রাজের কাছে গিয়েছিল, এবং সেখানেই এই ঘটনা ঘটে।
জামিন মঞ্জুর হওয়ায় ডা. রাজের সমর্থকদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে। তবে, এই মামলার চূড়ান্ত রায় এখনও বাকি। আদালতের পরবর্তী শুনানিতে মামলার বিস্তারিত বিবেচনা করা হবে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago